ভালুকায় বর্ষবরণ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি -ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা বর্ষ বরণ উপলক্ষে রবিবার সকালে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীনূর খান।
এসময় উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইসচেয়ারম্যান শেলিনা রশিদ, সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান, ভালুকা মডেল থানা ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান বকুল, ওসি(তদন্ত) জাহাঙ্গীর আলম, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার,সম্পাদক ইব্রাহীম খলিল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলী,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোছাঃ আশরাফিয়া সেলিম।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































